Web Analytics

বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি জানান, বিকল্প জ্বালানি উৎস তৈরির জন্য সৌরবিদ্যুৎ সহজলভ্য করা হবে। বৃহস্পতিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বিদ্যুৎ, জ্বালানি ও ইনফ্রাস্ট্রাকচার এক্সপো’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে আছে। ভারত ও পাকিস্তান সৌর ও বায়ুবিদ্যুতের ব্যবহার বাড়িয়ে জীবাশ্ম জ্বালানিনির্ভর বিদ্যুৎ উৎপাদনের চাপ কমাতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সৌর ও বায়ুবিদ্যুৎকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে সরকার বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব বিবেচনা করছে। বিদ্যুৎ বিভাগ নীতিগত অনুমোদন দিয়েছে এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পাইকারি পর্যায়ে ১৭ থেকে ২১ শতাংশ পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন প্রস্তাবটি পর্যালোচনার জন্য কারিগরি কমিটি গঠন করেছে।

07 May 26 1NOJOR.COM

বিদ্যুতের দাম বৃদ্ধিতে সিদ্ধান্ত হয়নি, সৌরবিদ্যুৎ সম্প্রসারণের ঘোষণা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।