Web Analytics

তেল, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস, রাসায়নিক পণ্য ও অন্যান্য বিস্ফোরক পদার্থবাহী প্রায় ৫০টি জাহাজে সাইবার হামলার ঘটনায় ইরানকে প্রধান সন্দেহভাজন হিসেবে তদন্ত করছে যুক্তরাষ্ট্র। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বাইরে সাইবার হামলার মাধ্যমে ইরান সংঘাত ছড়াচ্ছে কি না—এ উদ্বেগের মধ্যেই ওয়াশিংটন এ তদন্ত শুরু করেছে।

বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন কর্মকর্তা ও অন্যান্য সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, লক্ষ্যবস্তু কয়েকটি জাহাজ সতর্কবার্তা পেয়েছে এবং কিছু জাহাজে বোমা হামলার হুমকিও দেওয়া হয়েছে। ইরানকে প্রধান সন্দেহভাজন মনে করা হলেও হামলাগুলোতে রাশিয়ার সম্পৃক্ততার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। তবে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, ইরানের জড়িত থাকার কোনো প্রমাণ এখনো পায়নি যুক্তরাষ্ট্র।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে অন্তত চারটি লক্ষ্যবস্তু জাহাজ যুক্তরাষ্ট্রের কাছাকাছি পৌঁছালে তাদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড বিশেষ দল মোতায়েন করে। মার্কিন বন্দরে পৌঁছানোর আগেই সম্ভাব্য সাইবার হুমকি মোকাবিলা ও ক্ষয়ক্ষতি প্রতিরোধে এসব দল কাজ করে। প্রতিবেদনে আরও বলা হয়, হামলার লক্ষ্য হওয়া অন্য কয়েকটি জাহাজ ইউরোপ ও এশিয়ার কাছাকাছি সমুদ্র এলাকায় চলাচল করছিল।

24 Nov 26 1NOJOR.COM

বিপজ্জনক পণ্যবাহী প্রায় ৫০ জাহাজে সাইবার হামলা তদন্ত করছে যুক্তরাষ্ট্র

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।