Web Analytics

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর নির্দেশ বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। সোমবার সকালে সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় রামপাশা ইউনিয়নের দুই শতাধিক গরিব ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে।

হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশের সার্বিক উন্নয়ন ও নদ-নদীর পরিবেশ রক্ষায় আন্তরিকভাবে কাজ করছে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে বড় উন্নয়ন প্রকল্প শুরু হয়েছে এবং আসন্ন বাজেটে ওসমানীনগর, বিশ্বনাথসহ সিলেট অঞ্চলের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

বাসিয়া নদীর পুনঃখনন প্রসঙ্গে তিনি জানান, প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় কঠোর অবস্থানে আছেন এবং প্রশাসনের সঙ্গে আলোচনা করে নদীকে অবৈধ দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। চলমান প্রকল্পের তহবিলেও এ বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

12 May 26 1NOJOR.COM

পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে আহ্বান জানালেন হুমায়ুন কবির

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।