ইসরাইলের সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল এফি ডেফরিন ঘোষণা করেছেন যে ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্য করে হামলা অব্যাহত থাকবে। ইরানের বিপ্লবী গার্ডের নৌবাহিনীর প্রধান আলিরেজা তানসিরি বান্দার আব্বাসে নিহত হওয়ার পর তিনি এই মন্তব্য করেন। টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, ডেফরিন জানান, এই ধরনের টার্গেটেড অভিযান থামবে না এবং যারা ইসরায়েলের জন্য হুমকি, তাদের বিরুদ্ধে আঘাত অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, চলমান যুদ্ধে ইসরাইল ইতোমধ্যে ইরানের অস্ত্র উৎপাদন সংশ্লিষ্ট এক হাজারের বেশি স্থাপনায় হামলা চালিয়েছে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইসরাইল সেইসব কারখানাকে লক্ষ্য করছে যেখানে ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি হয়।
এই ঘোষণা ইরানবিরোধী ইসরাইলি সামরিক অভিযানের ধারাবাহিকতা এবং আঞ্চলিক উত্তেজনার তীব্রতা নির্দেশ করে।
ইরানের নৌপ্রধান নিহতের পর শীর্ষ নেতাদের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখবে ইসরাইল
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।