Web Analytics

বাংলাদেশ কপ৩১ সম্মেলনে জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষের কাছে আন্তর্জাতিক প্রতিশ্রুতির বাস্তব সুফল পৌঁছানোর আহ্বান জানিয়েছে। শুক্রবার স্থানীয় সময় বিকেলে তুরস্কের আনতালিয়ায় কপ৩১-এর মিডিয়া সেন্টার-১-এ সংবাদ সম্মেলনে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জলবায়ু অর্থায়ন বাড়ানো, অভিযোজন দ্রুত বাস্তবায়ন এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কার্যকর সহায়তার দাবি জানান। তিনি বলেন, অর্থায়ন শুধু বড় প্রকল্প বা কেন্দ্রীয় পর্যায়ে সীমিত না থেকে স্থানীয় জনগোষ্ঠীর কাছেও পৌঁছাতে হবে।

প্রতিনিধিদল জানায়, আনুষ্ঠানিক আলোচনার প্রথম চার দিন শেষে জলবায়ু অর্থায়ন, অভিযোজন ও প্রশমনসহ গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো সমঝোতা হয়নি। বিশ্বাসযোগ্য সিদ্ধান্ত ও ঝুঁকিতে থাকা মানুষের বাস্তব সহায়তার জন্য বাংলাদেশ এলডিসি, জি৭৭ ও চীন এবং অন্যান্য অংশীদারের সঙ্গে কাজ করছে। এলডিসি গ্রুপ ২০৩৫ সালের মধ্যে বছরে প্রায় ১৪ লাখ ৯৬ হাজার ৭০০ কোটি টাকায় অভিযোজন অর্থায়ন উন্নীত করার দাবি জানিয়েছে।

ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের এআরআইএসই কর্মসূচির প্রথম ধাপে বাংলাদেশ তিন কোটি মার্কিন ডলার পেতে পারে। অর্থটি ম্যানগ্রোভ পুনরুদ্ধার, উপকূলীয় অবকাঠামো শক্তিশালীকরণ ও জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতায় ব্যবহারের কথা রয়েছে। প্রতিনিধিদল জানায়, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বৈশ্বিক তাপমাত্রা প্রাক-শিল্প সময়ের চেয়ে প্রায় ১.৪৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল, যদিও বৈশ্বিক নির্গমনে বাংলাদেশের অবদান ০.৫ শতাংশের কম।

14 Nov 26 1NOJOR.COM

ঝুঁকিতে থাকা মানুষের কাছে জলবায়ু অর্থায়ন ও প্রতিশ্রুতির সুফল পৌঁছানোর দাবি বাংলাদেশের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।