খুলনার উপকূলীয় কয়রা ও দাকোপ উপজেলায় নিরাপদ পানির সংকট নিরসনে ২০২৬-২৭ অর্থবছরে আরও ৭ হাজার ৩৬০টি পরিবারের জন্য বৃষ্টির পানি সংরক্ষণব্যবস্থা প্রয়োজন বলে চিহ্নিত হয়েছে। বুধবার খুলনা নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অ্যাডভোকেসি সভায় এ তথ্য তুলে ধরা হয়। জাগ্রত যুব সংঘ (জেজেএস) সভাটির আয়োজন করে; প্রকল্পের সহযোগী হিসেবে ছিল কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড ও কোইকা।
চাহিদার মধ্যে রয়েছে ১ হাজার ২০২টি নলকূপ স্থাপন, ৫০টি পুকুর পুনঃখনন, ৩২টি খাল খনন, ১৫টি রিভার্স অসমোসিস প্ল্যান্ট এবং পাইপলাইনে পানি সরবরাহের তিনটি পয়েন্ট নির্মাণ। পাশাপাশি নয়টি স্লুইসগেট ও আটটি পুকুরের বালুভিত্তিক পানি পরিশোধনব্যবস্থা মেরামতের প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়। কয়রায় ৩ হাজার ৫৬০টি এবং দাকোপে ৩ হাজার ৮০০টি পরিবারের জন্য বৃষ্টির পানি সংরক্ষণব্যবস্থা প্রয়োজন।
২০২৫-২৬ অর্থবছরে কয়রায় ২ হাজার ২১২ পরিবারের লক্ষ্যমাত্রার বিপরীতে ৯৭০টি এবং দাকোপে ৪ হাজার ২ পরিবারের বিপরীতে ১ হাজার ২৮৪টি ব্যবস্থা স্থাপন হয়েছে। সভায় বিভিন্ন সরকারি দপ্তর ও এনজিও প্রতিনিধিরা মতামত দেন এবং চাহিদা পূরণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
খুলনার উপকূলে আরও ৭ হাজার ৩৬০ পরিবারে পানি সংরক্ষণব্যবস্থা প্রয়োজন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।