Web Analytics

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় চাপ তৈরি হয়েছে। কম কর আদায়, ব্যাংক খাতে আস্থা ফিরিয়ে আনা এবং বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোও দেশের অর্থনীতির বড় চ্যালেঞ্জ। শনিবার রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জাতীয় আন্তবিশ্ববিদ্যালয় অর্থনীতিবিষয়ক প্রতিযোগিতা ইকোনথন ২০২৬-এর গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা এখন স্বাভাবিক অবস্থায় পরিণত হয়েছে। বৈশ্বিক প্রবৃদ্ধি মন্থর, অর্থায়নের খরচ বেশি এবং আন্তর্জাতিক বাণিজ্যে সংরক্ষণবাদ ও শুল্কবাধা বাড়ছে। ভূরাজনৈতিক সংঘাত জ্বালানি ও পরিবহন ব্যয়কে অস্থির করে রেখেছে, আর জলবায়ু পরিবর্তন অর্থনৈতিক ক্ষতির নতুন হিসাব যোগ করছে। আমদানিনির্ভর ও রপ্তানিমুখী বাংলাদেশের ক্ষেত্রে এসব ধাক্কার প্রভাব পণ্যের দাম, টাকার বিনিময় হার ও কারখানার রপ্তানি আদেশে পড়ে বলে তিনি জানান।

অর্থমন্ত্রী বলেন, অসম্পূর্ণ তথ্য ও সীমিত সময়ের মধ্যে জনগণের কাছে জবাবদিহি রেখে নীতিগত সিদ্ধান্ত নিতে হয়। তাঁর ভাষ্য অনুযায়ী, সামষ্টিক অর্থনৈতিক ও মূল্যস্থিতি ফিরিয়ে আনা, করব্যবস্থাকে ন্যায্য ও প্রযুক্তিনির্ভর করা, ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং বেসরকারি বিনিয়োগের পরিবেশ উন্নত করা অগ্রাধিকার। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের প্রস্তুতিও পরিবর্তিত বৈশ্বিক ও অভ্যন্তরীণ বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নিতে হবে বলে তিনি উল্লেখ করেন।

04 Oct 26 1NOJOR.COM

মূল্যস্ফীতিতে ক্রয়ক্ষমতার চাপ ও অর্থনীতির অগ্রাধিকারের কথা বললেন অর্থমন্ত্রী

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।