প্রযুক্তি জায়ান্ট মেটা প্ল্যাটফর্মস ও চশমা প্রস্তুতকারক প্রতিষ্ঠান এসিলরলাক্সোটিকা যৌথভাবে নতুন এআই-চালিত স্মার্ট চশমা বাজারে আনার ঘোষণা দিয়েছে। ‘মেটা গ্লাসেস’ নামের এই চশমার প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছে ২৯৯ মার্কিন ডলার, যা গত বছরের ৮০০ ডলারের ‘রে-ব্যান ডিসপ্লে’ মডেলের তুলনায় অনেক বেশি সাশ্রয়ী। এর মাধ্যমে সাধারণ ব্যবহারকারীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি আরও সহজলভ্য হবে বলে আশা করা হচ্ছে।
লাক্সোটিকার সঙ্গে যৌথভাবে তৈরি হলেও, এটি প্রথমবারের মতো মেটার নিজস্ব ব্র্যান্ডিংয়ে বাজারে আসছে। নতুন চশমাগুলো বিভিন্ন রঙ ও আকৃতিতে পাওয়া যাবে, যার মধ্যে রয়েছে চারকোনা ডিজাইন এবং কাইলি জেনারের সঙ্গে যৌথভাবে তৈরি স্লিম ওভাল ফ্রেমের কালেকশন। এতে ব্যবহার করা হয়েছে মেটার ‘সুপারইন্টেলিজেন্স ল্যাবস’-এর তৈরি প্রথম এআই মডেল ‘মিউজ স্পার্ক’, যা উন্নত ‘মেটা এআই’ সেবা প্রদান করবে।
স্ন্যাপের চশমা যেখানে বাস্তব দৃশ্যের ওপর ডিজিটাল কনটেন্ট প্রদর্শন করে, সেখানে মেটার চশমা মূলত টেক্সট প্রদর্শন ও সরাসরি এআই ইন্টারঅ্যাকশনের ওপর গুরুত্ব দিয়েছে।
২৯৯ ডলারে মেটার নতুন এআই স্মার্ট চশমা ‘মিউজ স্পার্ক’ মডেলসহ উন্মোচিত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।