প্রধানমন্ত্রী তারেক রহমানকে চেয়ারম্যান করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। একই সঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খানকে সভাপতি করে ট্রাস্টের নির্বাহী কমিটি করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন ট্রাস্টি বোর্ডে আহমেদ আযম খানকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে। দুটি কমিটিতেই একই ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সদস্যদের মধ্যে রয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, কিশোরগঞ্জ-৪ আসনের মো. ফজলুর রহমান, কুমিল্লা-৬ আসনের মনিরুল হক চৌধুরী এবং নোয়াখালী-২ আসনের জয়নুল আবদিন ফারুক।
মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক উভয় কমিটিতে সদস্যসচিব হিসেবে থাকবেন। অর্থ, শিল্প এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সচিবদেরও ট্রাস্টি বা সদস্য করা হয়েছে। ২২ জুলাইয়ের প্রজ্ঞাপনটি সোমবার গেজেট আকারে প্রকাশিত হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন বোর্ড ও কমিটি গঠিত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।