Web Analytics

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের একদিন আগে পুলিশ সদর দপ্তর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য কঠোর আচরণবিধি জারি করেছে। আগামী বৃহস্পতিবারের ভোটকে কেন্দ্র করে জারি করা এই নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনি দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যরা ২২ ধরনের কাজ থেকে বিরত থাকবেন। সদর দপ্তর সূত্র জানিয়েছে, এসব নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

নির্দেশনায় বলা হয়েছে, কোনো পুলিশ সদস্য রাজনৈতিক দল, প্রার্থী বা সমর্থকদের প্রতি পক্ষপাতমূলক আচরণ করতে পারবেন না এবং সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক পোস্ট বা মন্তব্য করা যাবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না গেলে বলপ্রয়োগ নিষিদ্ধ। প্রার্থী বা এজেন্টের কাছ থেকে খাবার বা উপঢৌকন নেওয়া, ছবি তোলা বা ঘনিষ্ঠ আলাপচারিতা অপেশাদার আচরণ হিসেবে গণ্য হবে। প্রিসাইডিং কর্মকর্তার অনুমতি ছাড়া ভোটকক্ষে প্রবেশ করা যাবে না এবং ভোটারদের প্রভাবিত করা নিষিদ্ধ।

দায়িত্ব পালনের সময় মোবাইল ফোন ব্যবহার, সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকা এবং নির্বাচনসংক্রান্ত তথ্য পাঠানো নিষিদ্ধ করা হয়েছে। অযথা হস্তক্ষেপ, গালিগালাজ বা উদ্দেশ্যহীন ঘোরাঘুরি থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

11 Feb 26 1NOJOR.COM

বাংলাদেশে নির্বাচনি দায়িত্বে পুলিশের জন্য ২২টি নিষেধাজ্ঞা জারি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।