Web Analytics

স্বচালিত গাড়ির প্রযুক্তি উন্নয়নে বড় পদক্ষেপ নিয়েছে উবার। প্রতিষ্ঠানটি চলতি বছর বিশ্বের বিভিন্ন সড়কে ৫০০ বিশেষ তথ্যসংগ্রহকারী গাড়ি নামানোর পরিকল্পনা করেছে। টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, এসব গাড়ি বাস্তব সড়কের তথ্য সংগ্রহ করবে, যা উবারের স্বচালিত প্রযুক্তি অংশীদারদের কাজে লাগবে। এ জন্য উবার হুন্দাই আইওনিক ৫ বৈদ্যুতিক গাড়ির বিশেষ সংস্করণ তৈরি করেছে, যাতে ১৪টি ক্যামেরা, ৮টি লিডার সেন্সর ও ৯টি রাডার বসানো হয়েছে।

উবার জানিয়েছে, এই বহর প্রতি মাসে প্রায় ২০ লাখ মাইল পথচলার তথ্য সংগ্রহ করতে পারবে এবং আগামী গ্রীষ্মের মধ্যে অন্তত ৫০টি গাড়ি সড়কে নামানোর লক্ষ্য রয়েছে। সংগৃহীত তথ্য শুধু সংরক্ষণ নয়, তা বিশ্লেষণ করে স্বচালিত গাড়ির সফটওয়্যার প্রশিক্ষণেও ব্যবহার করা হবে, যা রোবোট্যাক্সি প্রযুক্তিকে আরও উন্নত ও নির্ভরযোগ্য করবে।

প্রতিষ্ঠানটির লক্ষ্য বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় স্বচালিত গাড়ি-সংক্রান্ত ডেটাবেস তৈরি করা, যাতে বিভিন্ন দেশ, শহর ও পরিবেশের বাস্তব অভিজ্ঞতা যুক্ত থাকবে। উবারের অংশীদারদের মধ্যে রয়েছে ওয়েমো, উইরাইড ও অ্যাভরাইড।

05 Jun 26 1NOJOR.COM

স্বচালিত গাড়ি প্রযুক্তি উন্নয়নে বিশ্বজুড়ে ৫০০ তথ্যসংগ্রহকারী গাড়ি নামাচ্ছে উবার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।