ইরানকে ঘিরে চলমান সংঘাতের কারণে সৃষ্ট অস্ত্রসংকটের জেরে জাপানে শত শত টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানায়, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ মে মাসের শুরুতে এক টেলিফোন আলাপে জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমিকে এ সিদ্ধান্তের কথা জানান।
প্রতিবেদনে বলা হয়, ইরানকে ঘিরে সামরিক পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডারে চাপ তৈরি হয়েছে, যার ফলে জাপানের জন্য নির্ধারিত ক্ষেপণাস্ত্র সরবরাহ পিছিয়ে দেওয়া হয়েছে। আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের এশিয়া নিরাপত্তা বিশেষজ্ঞ জ্যাক কুপার মন্তব্য করেছেন, প্রশাসন এশিয়াকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বর্তমানে পেন্টাগন মধ্যপ্রাচ্যকে বেশি গুরুত্ব দিচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত প্রমাণ করছে যে মধ্যপ্রাচ্যের উত্তেজনা যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক সরবরাহ ও কৌশলগত অগ্রাধিকারে সরাসরি প্রভাব ফেলছে এবং এর প্রভাব এশিয়ার মিত্রদের ওপর দীর্ঘমেয়াদে পড়তে পারে।
ইরান সংঘাতজনিত অস্ত্রসংকটে জাপানে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ স্থগিত যুক্তরাষ্ট্রের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।