Web Analytics

কয়েক ঘণ্টা আটকে রাখার পর অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরাকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। তবে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে হেফাজতেই রয়েছেন এবং তাকে নিম্ন আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ প্রতিবাদ মিছিলের আগে দুজনকে প্রতিরোধমূলক হেফাজতে নেওয়া হয়েছিল।

এএনআইয়ের প্রতিবেদনে পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় সতর্কতামূলক ধারায় নেহা ও অভিজিৎকে আটক করা হয়। দিল্লি পুলিশ আইনের ৬৫ নম্বর ধারায় আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হওয়ার পর নেহাকে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে, অভিজিতের বিরুদ্ধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার আওতায় মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সিজেপির আইনি বিভাগের প্রধান রত্না সিং বলেন, অভিজিৎকে গ্রেপ্তার করে বিশেষ ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হয়েছে। তবে তাকে কোথায় রাখা হয়েছে, তা এখনো জানা যায়নি। তিনি আরও বলেন, আইনজীবীরাও এখন পর্যন্ত অভিজিতের সঙ্গে দেখা করতে পারেননি।

17 Oct 26 1NOJOR.COM

নেহা বোরাকে ছেড়েছে পুলিশ, হেফাজতে রয়েছেন অভিজিৎ দীপকে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।