Web Analytics

রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তান হত্যার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় রংপুরে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। সন্ধ্যা ৭টার দিকে জুলাই স্মৃতি চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

রংপুর জেলা ও মহানগরসহ এনসিপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। বক্তারা একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় দায়সারা তদন্তের প্রতিবাদ জানান। জেলা আহ্বায়ক আল মামুন বলেন, রংপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং শহরটি হত্যা, মাদক ও চাঁদাবাজির নৈরাজ্যের দিকে যাচ্ছে বলে তাঁর আশঙ্কা।

আল মামুন বলেন, রংপুরে হিন্দু-মুসলিমের ভ্রাতৃত্বের সম্পর্ক নষ্টের কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তা অধিকতর তদন্ত করা প্রয়োজন। তিনি প্রতিটি থানায় ওপেন অভিযোগ বক্স স্থাপনের উদ্যোগ নেওয়ার কথাও জানান, যাতে মানুষ মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তথ্য দিতে পারেন। বক্তারা নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের দ্রুত শনাক্ত, আইনের আওতায় আনা এবং নিহত পরিবারের ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানান।

26 Aug 26 1NOJOR.COM

চারজন হত্যার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে রংপুরে এনসিপির মশাল মিছিল

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।