ঢাকা-১৮ আসনে জামায়াত ও এনসিপিসহ ১১ দলীয় ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটের নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার খিলক্ষেত থানার ৪৮ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। জুমার নামাজের পর শাপলা কলি প্রতীকের পক্ষে লিফলেট বিতরণের সময় স্থানীয় বিএনপি নেতা মুরাদ কাজী দলবলসহ লিফলেট ছিনিয়ে নেন এবং ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গেলে ‘দেখে নেওয়া হবে’ বলে হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।
এনসিপির দাবি, প্রচারণাকালে জোটের কর্মীদের ভয়ভীতি দেখানো হয় এবং ভবিষ্যতে এলাকায় গেলে মারধরের হুমকি দেওয়া হয়। বরুয়া বাজার এলাকায় শাপলা কলি প্রতীকের পক্ষে প্রচারণা চালানো একটি মাইকিং রিকশাও নিয়ে যায় বিএনপি নেতাকর্মীরা। জোটের নারী সদস্যদের প্রচারণায় বাধা ও কটূক্তির অভিযোগও করা হয়েছে।
জোটের প্রার্থী আরিফুল ইসলাম এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি সুষ্ঠু নির্বাচন বানচালের অপচেষ্টা এবং তিনি দোষীদের বিচারের দাবি জানান।
ঢাকা-১৮ আসনে ১১ দলীয় জোটের প্রচারণায় বাধার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।