চলতি বছরের অক্টোবরের প্রথম ২৪ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ২১৩ কোটি ৭০ লাখ ডলার। বর্তমান বিনিময় হার অনুযায়ী এর পরিমাণ প্রায় ২৬ হাজার ৪১১ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় এ আয় ৬ দশমিক ৭ শতাংশ বেশি বলে রোববার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের হিসাবে, গত বছরের ১ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২০০ কোটি ২০ লাখ ডলার। বর্তমান বিনিময় হার অনুযায়ী ওই অর্থের পরিমাণ প্রায় ২৪ হাজার ৭৪৩ কোটি টাকা। ফলে এক বছরের ব্যবধানে অক্টোবরের প্রথম ২৪ দিনে প্রবাসী আয় বেড়েছে ১৩ কোটি ৫০ লাখ ডলার। চলতি মাসের ১৯ থেকে ২৪ অক্টোবর ছয় দিনে রেমিট্যান্স এসেছে ২৯ কোটি ৪০ লাখ ডলার, যা প্রায় ৩ হাজার ৬৩৩ কোটি টাকা।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ২৪ অক্টোবর পর্যন্ত প্রবাসীরা মোট ১ হাজার ৭২ কোটি ৯০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। টাকার অঙ্কে এর পরিমাণ প্রায় ১ লাখ ৩২ হাজার ৬০০ কোটি। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স ছিল ৯৫৮ কোটি ৮০ লাখ ডলার, বা প্রায় ১ লাখ ১৮ হাজার ৪৯৮ কোটি টাকা। তুলনায় চলতি অর্থবছরে প্রবাসী আয় ১১ দশমিক ৯ শতাংশ বেড়েছে।
অক্টোবরে প্রথম ২৪ দিনে দেশে এসেছে ২১৩ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।