Web Analytics

সৌদি আরবের তাইফ বিমানঘাঁটিতে হামলার সময় ইতালির একটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো। শুক্রবার ইতালির বার্তা সংস্থা আনসার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ‘অপারেশন ইনহেরেন্ট রিজলভ’-এর অংশ হিসেবে ওই ঘাঁটিতে ইতালির সামরিক সদস্যরা অবস্থান করছেন এবং ঘাঁটিটি সম্প্রতি একাধিক হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

ক্রোসেত্তো নিশ্চিত করেছেন, হামলায় কোনো ইতালীয় সামরিক সদস্য জড়িত ছিলেন না। তিনি বলেন, ঘাঁটির একটি দূরবর্তী এলাকায় থাকা ইতালির এফ-২০০০ যুদ্ধবিমানটি আঘাতপ্রাপ্ত হয়েছে। তবে ইতালীয় সামরিক সদস্যদের ব্যবহৃত অন্য কোনো যানবাহন বা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি।

পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন ক্রোসেত্তো এবং সেখানে থাকা ইতালীয় সদস্যদের অবস্থা ও সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানাতে বলা হয়েছে। তিনি বলেন, সদস্যদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা আগেই নেওয়া হয়েছিল। আঞ্চলিক উত্তেজনার মধ্যে সৌদি আরব ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়েছে, যার জন্য হুতিদের দায়ী করা হয়েছে।

18 Sep 26 1NOJOR.COM

সৌদি আরবের তাইফ বিমানঘাঁটিতে হামলায় ইতালির এফ-২০০০ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।