Web Analytics

দেশের বিমানবন্দরগুলোতে পাখির আঘাতজনিত দুর্ঘটনা বা বার্ড হিট প্রতিরোধে আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং পাখি তাড়ানোর বন্দুক কেনার নির্দেশ দেওয়া হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে এই নির্দেশ দেন। মঙ্গলবার রাজধানীর কুর্মিটোলায় বেবিচকের সদর দপ্তরে বাংলাদেশের বিমানবন্দরগুলোতে বন্যপ্রাণীজনিত ঝুঁকি ব্যবস্থাপনা জাতীয় কমিটির প্রথম সভায় নির্দেশনাগুলো দেওয়া হয়।

মন্ত্রী আধুনিক অ্যান্টি-বার্ড কন্ট্রোল ইউনিট স্থাপন, প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ এবং শূন্য পদে দ্রুত জনবল নিয়োগের কথাও বলেন। তিনি জানান, নিরাপদ উড্ডয়ন ও অবতরণ বিমান পরিবহন খাতের উন্নয়নের জন্য জরুরি। পাখির আঘাতে উড়োজাহাজের ইঞ্জিন, সামনের কাচ ও অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এতে ফ্লাইটের সময়সূচি ব্যাহত হওয়ার পাশাপাশি পরিচালনাগত ঝুঁকি তৈরি হয়।

সাম্প্রতিক বার্ড হিটের তথ্য পর্যালোচনা করে ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করার নির্দেশও দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, উড্ডয়ন, আকাশে ওঠার প্রাথমিক পর্যায় ও অবতরণের সময় ঝুঁকি বেশি থাকে। জাতীয় কমিটিকে অগ্রগতি পর্যালোচনা ও সংস্থাগুলোর সমন্বয় জোরদারে প্রতি তিন মাস পরপর বৈঠক করতে বলা হয়েছে।

24 Nov 26 1NOJOR.COM

বার্ড হিট রোধে বিমানবন্দরে আধুনিক নিয়ন্ত্রণব্যবস্থা ও পাখি তাড়ানোর বন্দুক কেনার নির্দেশ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।