Web Analytics

বিমলাইন ফর স্কুলস প্রতিযোগিতার ১৩তম সংস্করণে বাংলাদেশসহ ভারত, তুরস্ক, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে। মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত এই পদার্থবিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সিইআরএন বা এর অংশীদার প্রতিষ্ঠানে পরীক্ষার প্রস্তাব জমা দিতে বলা হয়েছিল। বৈজ্ঞানিক যোগ্যতার ভিত্তিতে পাঁচটি দলকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়েছে।

বাংলাদেশের বিজয়ী দল ‘পোলারিস’ (POLARIS) গঠিত হয়েছে নোয়াখালীর চৌমুহানী সরকারি সালেহ আহমেদ কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ এবং রংপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে। তারা বন বিশ্ববিদ্যালয়ে তাদের প্রস্তাবিত পরীক্ষা সম্পাদন করবে। ভারতের ও তুরস্কের দলগুলো ২০২৬ সালের আগস্টে সিইআরএনে পরীক্ষা চালাবে, আর যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের দলগুলো ডিইএসওয়াই বিমলাইনে পরীক্ষা করবে।

২০১৪ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণের হার ক্রমেই বাড়ছে। ২০২৬ সালে ৮৯টি দেশ থেকে রেকর্ডসংখ্যক ৭১২টি দল পরীক্ষার প্রস্তাব জমা দিয়েছে।

03 Jun 26 1NOJOR.COM

বাংলাদেশি শিক্ষার্থীদের বিশ্বজয়, বন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা পরিচালনা করবে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।