Web Analytics

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সারা দেশে নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে। সূত্র জানায়, আগামী সোমবার আসরের পর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিলটি শুরু হওয়ার কথা রয়েছে। শনিবার সন্ধ্যায় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকে এ কর্মসূচির প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়, তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ জানান, বৈঠকে সারা দেশে নির্বাচন-পরবর্তী সহিংসতার তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, ফ্যাসিবাদী আচরণ বন্ধ না হলে আন্দোলনে নামতে বাধ্য হবে জোট। আযাদ আরও জানান, কর্মসূচির খসড়া তৈরি হয়েছে এবং শীর্ষ নেতাদের অনুমোদনের পর তা ঘোষণা করা হবে।

সূত্রমতে, নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে জামায়াত ও ১১ দলীয় জোটের নেতাকর্মীদের বাড়ি, পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। জামায়াতের ভেরিফাইড ফেসবুক পেজে ভোটের রাতেই অন্তত ২১টি সহিংসতার তথ্য প্রকাশ করা হয়, যেখানে বিএনপি সমর্থকদের এসব ঘটনার জন্য দায়ী করা হয়েছে।

15 Feb 26 1NOJOR.COM

নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে জামায়াত নেতৃত্বাধীন জোট

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।