নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক নারী প্রতারক বিউটি পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর কাছ থেকে প্রায় তিন লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট করেছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মাদানীনগর এলাকার সিটি টাওয়ারের তিনতলায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সুমাইয়া খান এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
সুমাইয়া খান জানান, সকাল সাড়ে ৯টার দিকে ওই নারী নিজেকে পার্লারের কর্মী ও প্রতিবেশী পরিচয় দিয়ে তার বাসায় প্রবেশ করে। পরে তিনি ও পাশের বাসার এক নারী ফেসিয়াল করাতে বসেন। এসময় প্রতারক কৌশলে তাদের চেতনানাশক দিয়ে সুমাইয়ার গলার চেইন ও কানের দুল এবং প্রতিবেশীর কানের দুল খুলে নিয়ে পালিয়ে যায়।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক জেসমিন সরকার জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বাসার সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে প্রতারকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নারায়ণগঞ্জে পার্লার কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।