Web Analytics

ভোলার দৌলতখান উপজেলায় নির্বাচনী সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামী পৃথক সংবাদ সম্মেলন করেছে। উপজেলা বিএনপির রাজনৈতিক সমন্বয়ক আকবর হোসেন জানান, মেদুয়া ইউনিয়নে জামায়াতের বহিরাগত কর্মীরা মোটরসাইকেল ও লাঠিসোটা নিয়ে জাতীয় পতাকা ব্যবহার করে প্রচারে নামে। পতাকা অবমাননার প্রশ্নে স্থানীয়দের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে জামায়াত কর্মীরা হামলা চালিয়ে চারজন সাধারণ বাসিন্দাকে আহত করে, যারা বর্তমানে ভোলা সদর ও দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন।

আকবর হোসেন অভিযোগ করেন, জামায়াত নির্বাচনের শান্ত পরিবেশ নষ্টের চেষ্টা করছে এবং সহকারী রিটার্নিং অফিসারের নিষ্ক্রিয়তার কারণেই এমন ঘটনা ঘটছে। অপরদিকে উপজেলা জামায়াতের আমির মাওলানা হাসান তারেক হাওলাদার পাল্টা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, বিএনপি নেতাকর্মীরা সন্ত্রাসী কায়দায় তাদের শান্তিপূর্ণ প্রচারে বাধা দিয়েছে। এতে তাদের বহু কর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

তিনি এ ঘটনাকে ভোটারদের ভয় দেখানোর অপচেষ্টা হিসেবে উল্লেখ করে নিরপেক্ষ তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

04 Feb 26 1NOJOR.COM

ভোলার দৌলতখানে নির্বাচনী সংঘর্ষে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।