Web Analytics

দিনাজপুরে নিরাপদ খাদ্য আইনে সামারি ট্রায়াল পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানকে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহাগ আলীর নেতৃত্বে রোববার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত দিনাজপুর শহরের দিলশাদ রেস্তোরা, ভিন্ন স্বাদ ও কাচ্চি ভাই প্রতিষ্ঠানে এই ট্রায়াল পরিচালিত হয়।

দিনাজপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহাসহ অন্যান্য কর্মকর্তা ও বাংলাদেশ পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়। অভিযানে দেখা যায়, এসব প্রতিষ্ঠানের ফ্রিজে সংরক্ষিত বিভিন্ন খাদ্যদ্রব্যে প্রয়োজনীয় লেবেল, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ নেই। দই, রসমালাই, কফি, চানাচুর, মাংস ও মসলা ইত্যাদি পণ্য এভাবে বিক্রি করা হচ্ছিল। প্রতিটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা করে জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

সোমবার দুপুরে দিনাজপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

22 Jun 26 1NOJOR.COM

খাদ্য নিরাপত্তা লঙ্ঘনে দিনাজপুরের তিন রেস্তোরাঁকে তিন লাখ টাকা জরিমানা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।