Web Analytics

ইরানের ইসলামিক রিভোল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসির তিন সদস্য মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরান। আধা-সরকারি তাসনিম নিউজ আইআরজিসির এক বিবৃতির বরাতে এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ জুলাই যুক্তরাষ্ট্রের একটি হামলায় এই তিনজন নিহত হন।

আইআরজিসির জানজান প্রদেশ শাখা আনসার আল-মাহদি নিহতদের নাম প্রকাশ করেছে। তারা হলেন মাহমুদ মোল্লাজাবারি, মোহাম্মদরেজা চেরাগি ও জামাল আমিরি। আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সীমান্ত ও জনগণকে রক্ষা করতে গিয়ে তারা প্রাণ হারিয়েছেন।

ইরানের রেভল্যুশনারি গার্ড হামলাটিকে যুক্তরাষ্ট্রের ‘অপরাধী সন্ত্রাসী শাসনের একটি নৃশংস হামলা’ বলে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। সংস্থাটি নিহতদের জন্য ইরানের সর্বোচ্চ নেতা, তাদের পরিবার এবং দেশটির জনগণের প্রতি সমবেদনা প্রকাশ করেছে। হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

31 Jul 26 1NOJOR.COM

মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় আইআরজিসির তিন সদস্য নিহতের দাবি ইরানের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।