Web Analytics

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মাসকরা গ্রামে দুর্বৃত্তদের আগুনে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের জন্য পাঁচটি নতুন ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেলে নতুন ঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় বলে জানান ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ধানের শীষে ভোট দেয়ায় বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা’ শীর্ষক ভিডিও ভাইরাল হওয়ার পর প্রধানমন্ত্রী বিষয়টি নজরে এনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।

মোকছেদুল মোমিন মিথুন জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে তাৎক্ষণিক সহায়তার দায়িত্ব দেওয়া হয়। মাসুদ রানার নেতৃত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপজেলা বিএনপি সভাপতি মো. কামরুল হুদাসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। কামরুল হুদা বলেন, নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব, এবং ‘আমরা বিএনপি পরিবার’ সেই দায়িত্ববোধ থেকে মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

গত ৪ এপ্রিল বাতিশা ইউনিয়নে অগ্নিসংযোগে কৃষক মিলনসহ পাঁচটি পরিবারের ঘর পুড়ে যায়। আহত যুবদল নেতা জাহিদুল হাসান মাসুমকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চিকিৎসা সহায়তাও দেওয়া হয়।

29 Apr 26 1NOJOR.COM

কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ঘর নির্মাণে উদ্যোগ নিলেন তারেক রহমান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।