Web Analytics

ফ্রান্সে শুরু হওয়া বিক্ষোভ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরি, আবাসনসংকট ও সরকারি সেবার ঘাটতির প্রতিবাদে ইউরোপের আরও ৩০ দেশে ছড়িয়ে পড়েছে। তবে আন্দোলনের প্রধান কেন্দ্র এখনো ফ্রান্স। এসিএলইডির তথ্য বিশ্লেষণে দেখা যায়, ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দেশটিতে ১০০ বা তার বেশি মানুষের অংশগ্রহণে ১ হাজার ২০০টির বেশি বিক্ষোভ ও দাঙ্গার ঘটনা ঘটেছে।

গত শনিবার ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সারা দেশে ১ লাখ ৪৬ হাজার এবং প্যারিসে ৪৬ হাজার বিক্ষোভকারীর কথা জানায়। শ্রমিক ইউনিয়নগুলোর দাবি ছিল যথাক্রমে ২ লাখ ৫০ হাজার ও ৭৫ হাজার। প্যারিসে পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিপেটা করে; লিওঁতেও সড়ক অবরোধকারীদের ওপর কাঁদানে গ্যাস ছোড়া হয়। নিরাপত্তায় প্রায় ৭০ হাজার সদস্য মোতায়েন ছিল।

২৮ অক্টোবর জাতিসংঘের চার বিশেষজ্ঞ শিক্ষার্থী বিক্ষোভ ছত্রভঙ্গ করতে অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগে উদ্বেগ জানান। একই সময়ে ইউরোপজুড়ে ১ হাজার ৭০০টির বেশি বিক্ষোভ ও দাঙ্গার ঘটনা নথিভুক্ত হয়েছে। স্পেনে ১৭৩টি, ইতালিতে ১৬০টি, জার্মানিতে ৭০টি এবং পর্তুগালে ৩৩টি ঘটনা ঘটেছে; আবাসন, মজুরি, শিক্ষা বরাদ্দ ও সরকারি সেবা ছিল সাধারণ অভিযোগ।

09 Nov 26 1NOJOR.COM

জীবনযাত্রার ব্যয়বিরোধী বিক্ষোভ ফ্রান্স থেকে ইউরোপের ৩০ দেশে ছড়িয়েছে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।