Web Analytics

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. হাবিবুল্লাহ মেসবাহকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই ও ধারালো অস্ত্র দিয়ে আহত করার ঘটনা ঘটেছে। শনিবার রাত আনুমানিক ৯টায় সিলেটের গোয়াবাড়ী চা-বাগান এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয়দের সহায়তায় তিন ছিনতাইকারীর মধ্যে একজনকে আটক করে পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সূত্র অনুযায়ী, ২০২১-২২ শিক্ষাবর্ষের মেসবাহ সন্ধ্যা ৭টার দিকে গোয়াবাড়ীর কুচারপাড়ায় টিউশনি পড়াতে যান। টিউশনি শেষে ফেরার পথে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের বিদেশি, নেপালি হোস্টেলের সামনে তিন দুর্বৃত্ত তাকে জিম্মি করে পাশের চা-বাগানে নিয়ে যায়। সেখানে তার মোবাইল ফোন, মানিব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। মেসবাহ বলেন, টাকা ও ফোন নেওয়ার পরও তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

আহত অবস্থায় সামনে এগিয়ে স্থানীয়দের কাছে সহায়তা চান মেসবাহ। তাঁর ভাষ্য অনুযায়ী, এলাকাবাসীর তাৎক্ষণিক সহায়তায় একজনকে হাতেনাতে আটক করা সম্ভব হয়। তিনি মামলা করতে আগ্রহ জানালেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি। প্রক্টর মোখলেছুর রহমান বলেন, মামলার উদ্যোগ নেওয়া হয়েছে। জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

02 Aug 26 1NOJOR.COM

শাবিপ্রবি শিক্ষার্থীকে ছিনতাই ও হামলার ঘটনায় একজন আটক, মামলার উদ্যোগ চলছে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।