Web Analytics

বগুড়ায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর পর ব্যবসায়ী রাগিবুল হাসান হৃদয়কে হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৫-এর বিচারক কৌশিক আহমেদ খোন্দকার এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সাদ্দাম হোসেন স্বাধীন ও মো. রাব্বি। আশিক, শাকিল ও মতিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত পাঁচ আসামির প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন। জরিমানার অর্ধেক অর্থ হৃদয়ের সন্তানকে দেওয়া এবং বাকি অর্ধেক রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালের ২০ জুলাই সন্ধ্যায় বগুড়া শহরের কৈপাড়া পুকুরপাড় এলাকায় হৃদয়ের ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে আসামিরা চাঁদা দাবি করেন।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা দোকানের ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হৃদয়কে গুরুতর আহত করেন বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে। ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে হৃদয়ের বাবা মামুনুর রশিদও আহত হন। চিকিৎসাধীন অবস্থায় হৃদয়ের মৃত্যু হলে তাঁর মা আয়েশা সিদ্দিকা হত্যা মামলা করেন। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যগ্রহণের পর রায় হয়। হৃদয়ের বাবা-মা রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন।

31 Aug 26 1NOJOR.COM

হৃদয় হত্যা মামলায় বগুড়ার আদালতে দুজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।