Web Analytics

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তেহরানের আগের মতো আস্থা নেই। আলোচনার পর বারবার যুক্তরাষ্ট্রের হামলা ও নিষেধাজ্ঞার কারণে এই আস্থা হারিয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি জানান, কাতার ও পাকিস্তান বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করছে এবং তেহরানের বার্তা ওয়াশিংটনে পৌঁছে দিচ্ছে। তাঁর মতে, আগে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক আলোচনার ভিত্তি হতে পারে, তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে অবস্থান স্পষ্ট করতে হবে।

হরমুজ প্রণালি নিয়ে চলমান সংকট শক্তি প্রয়োগের বদলে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব বলে মন্তব্য করেন পেজেশকিয়ান। তিনি প্রণালি বন্ধ হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে বলেন, যুক্তরাষ্ট্রই ইরানের পথ বন্ধ করেছে। ইরানের পথ বন্ধ করা হলে হরমুজ প্রণালি বন্ধ হওয়া স্বাভাবিক প্রতিক্রিয়া। তবে সংলাপের মাধ্যমে বিরোধ মিটলে বাণিজ্যের জন্য প্রণালিটি আবারও খোলা থাকবে বলে তিনি জানান।

ইয়েমেনের পরিস্থিতির সঙ্গে ইরানের সরাসরি সম্পর্ক নেই বলেও দাবি করেন পেজেশকিয়ান। তিনি বলেন, হুথি ও সৌদি আরবের বিরোধ আলোচনায় মেটানো উচিত এবং ইরান সহযোগিতা করতে পারে। তিনি যুদ্ধ না চাওয়ার কথা বলেন, নিষেধাজ্ঞায় ইরান দুর্বল হবে না দাবি করেন এবং মধ্যপ্রাচ্যের স্থায়ী নিরাপত্তায় বাইরের কোনো ‘পুলিশম্যান’-এর বদলে আঞ্চলিক দেশগুলোর পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান।

26 Sep 26 1NOJOR.COM

যুক্তরাষ্ট্রের সঙ্গে আস্থা হারালেও হরমুজ সংকটে কূটনীতির পক্ষে পেজেশকিয়ান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।