Web Analytics

কিশোরগঞ্জের ইটনা উপজেলার হাওরে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার রাতে বাদলা ইউনিয়নের বর্শিকুড়া-শেরপুর সেতুসংলগ্ন বগাডুবি খালের কাছে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সুনামগঞ্জের শাল্লা উপজেলার যাত্রাপুর গ্রামের সদরঞ্জন দাস জানান, তিনি ও আরও দুজন হাঁসের বাচ্চা কিনতে তাড়াইল উপজেলার দামিহা এলাকায় যাচ্ছিলেন। পথে সাতজন হেলমেট পরা ব্যক্তি দেশীয় অস্ত্রের মুখে তাদের নৌকা থামিয়ে হাঁড়ি-পাতিল, ইঞ্জিনের সরঞ্জাম, দুটি মোবাইল ফোন ও ৭৫ হাজার টাকা লুট করে নেয়।

নদীতে পাহারার দায়িত্বে থাকা ফুল মিয়া জানান, চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দুই আতঙ্কিত ব্যক্তিকে উদ্ধার করে বাজারে নিয়ে আসেন। স্থানীয় বাসিন্দা রুমেল মিয়া বলেন, খবর পেয়ে বাজারের লোকজন কয়েকটি নৌকা নিয়ে ডাকাতদের ধাওয়া করেন, তবে অন্ধকারের কারণে তারা পালিয়ে যায়। ইটনা থানার ওসি হাবিবুল্লাহ খান জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

09 Jul 26 1NOJOR.COM

কিশোরগঞ্জের হাওরে টানা ২৪ ঘণ্টায় দ্বিতীয়বার নৌকা ডাকাতির ঘটনা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।