Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে নোয়াখালীর স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি হেলিকপ্টারযোগে যাত্রা করেন। তিনি প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন।

সফরকালে প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী দেখবেন এবং অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নিচ্ছে।

নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে জাহাইজ্জার চর নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে সেখানে সেনাবাহিনী প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। আগে তিন বাহিনীর যৌথ অনুশীলন হলেও বিশেষায়িত এই তিন ইউনিটকে নিয়ে এটিই প্রথম যৌথ মহড়া। মহড়া পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে।

24 Nov 26 1NOJOR.COM

প্রথম যৌথ বিশেষ বাহিনী মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।