আওয়ামী লীগের সময়ে বিরোধীদের দমনের জন্য করা গায়েবি মামলা চিহ্নিত করে শিগগিরই তা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে, জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি আরো জানান, ৩৬ প্রকার ডকুমেন্ট আইন মন্ত্রণালয় সত্যায়ন করতো। এতে হয়রানির শিকার হতো জনগণ, এখন অনলাইনে করার ব্যবস্থা করা হচ্ছে। অন্তবর্তী সরকারের ছয় মাস পূর্ণ হয়েছে। আইন মন্ত্রণালয়ের অধীনে ব্যাপক কাজের উদ্যোগের পর ছয় মাসের কাজের হিসাব দেন উপদেষ্টা। বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গড়ার দীর্ঘ দিনের দাবি পূরণের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন। বিবাহ সম্পাদনে আরোপিত অযৌক্তিক কর বাতিল করেছেন। সাইবার আইন প্রত্যাহার কিংবা সংশোধন, এ নিয়ে বিতর্ক থাকায় সরকার এখনো চিন্তা করছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ সংশোধন করা হয়েছে, নিয়োগসংক্রান্ত অধ্যাদেশের গেজেট নোটিফিকেশন হয়েছে। ছয় মাসের হিসাব এভাবে একে একে দিচ্ছিলেন উপদেষ্টা আসিফ নজরুল।
‘আ’লীগ আমলের ‘গায়েবি’ মামলা প্রত্যাহার করা হচ্ছে’
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।