Web Analytics

সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মো. আখতারুজ্জামান শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে প্রিজন ভ্যানে ওঠার সময় ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেন। রিমান্ড ও জামিন শুনানির কার্যক্রম শেষে পুলিশ তাকে প্রিজন ভ্যানে তোলার সময় তিনি উচ্চকণ্ঠে স্লোগানটি দেন।

ভিডিও চিত্রে দেখা যায়, হেলমেট ও নিরাপত্তা ভেস্ট পরা পুলিশ সদস্যরা তাকে ধরে প্রিজন ভ্যানের দিকে নিয়ে যাচ্ছিলেন। ভ্যানের দরজায় দাঁড়িয়ে তিনি উপস্থিত গণমাধ্যমকর্মী ও জনতার উদ্দেশে চিৎকার করে ‘ইনকিলাব জিন্দাবাদ’ বলেন।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ভোগান্তি ও অব্যবস্থাপনার প্রতিবাদকে কেন্দ্র করে দায়ের মামলায় গোয়েন্দা পুলিশ তাকে বাসা থেকে গ্রেপ্তার করেছিল। কড়া পুলিশি পাহারায় তাকে সিএমএম আদালতে হাজির করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

03 Oct 26 1NOJOR.COM

ঢাকার আদালতে শুনানি শেষে প্রিজন ভ্যানে ওঠার সময় স্লোগান দেন মেজর আখতারুজ্জামান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।