ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও নেদারল্যান্ডস যৌথভাবে জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে তারা সহযোগিতা করতে প্রস্তুত। তবে ইতালি, জার্মানি ও ফ্রান্স স্পষ্ট করেছে, যেকোনো উদ্যোগ কেবল যুদ্ধবিরতির পরেই কার্যকর হবে। যৌথ বিবৃতিতে দেশগুলো উপসাগরীয় অঞ্চলে ইরানের সাম্প্রতিক বেসামরিক জাহাজ হামলার নিন্দা জানায় এবং সংকট মোকাবিলায় প্রাথমিক উদ্যোগকে স্বাগত জানায়।
ইরানের অবরোধের কারণে বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে বোমা হামলা চালালে যুদ্ধ শুরু হয় এবং তেহরান পাল্টা হামলা চালায়। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার তথ্যমতে, প্রণালীর পশ্চিমে ৩ হাজার ২০০ জাহাজে থাকা প্রায় ২০ হাজার নাবিক এখন আটকা পড়েছে। ছয় দেশ ইরানকে হুমকি, মাইন স্থাপন, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধের আহ্বান জানিয়েছে।
ইতালির প্রতিরক্ষামন্ত্রী জানান, যুদ্ধবিরতি ও জাতিসংঘের কাঠামো ছাড়া হরমুজ প্রণালীতে কোনো প্রবেশ হবে না। জার্মানি ও ফ্রান্সও যুদ্ধবিরতি-পরবর্তী আন্তর্জাতিক ম্যান্ডেটের ওপর তাদের অংশগ্রহণ নির্ভর করবে বলে জানিয়েছে।
যুদ্ধবিরতির পরেই হরমুজে সহায়তা দেবে ইতালি, জার্মানি ও ফ্রান্স
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।