Web Analytics

মাদক নিয়ন্ত্রণে কার্যকর সাফল্য পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে আগে শুদ্ধি অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন। সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মাদক নির্মূল কমিটি কেন্দ্রীয় সংসদ আয়োজিত পরিচিতি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জয়নুল আবেদীন বলেন, বাহিনীর কিছু অসাধু সদস্য মাদক কারবার ও সেবনের সঙ্গে জড়িত থাকলে তাদের দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়। এ ধরনের সদস্যদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। কক্সবাজারের সমুদ্রপথ, মিয়ানমার সীমান্ত, রাজশাহীর গোদাগাড়ী, লালমনিরহাটের বুড়িমারী এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তসহ মাদক প্রবেশের রুট বন্ধে কার্যকর পদক্ষেপেরও আহ্বান জানান।

তিনি জানান, সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপর্যায়ের বৈঠকে মাদকের উৎস ও বিস্তার রোধের কৌশল নিয়ে আলোচনা হয়েছে এবং সীমান্তপথ বন্ধে নির্দেশনা দেওয়া হয়েছে। পরিবার ও সমাজের ভূমিকার ওপর জোর দিয়ে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠ ও সুস্থ সাংস্কৃতিক চর্চার পরিবেশ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

23 Nov 26 1NOJOR.COM

মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীতে শুদ্ধি অভিযানের দাবি জয়নুলের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।