Web Analytics

সিলেটের জালালাবাদ থানায় সংঘটিত চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় নারী ও শিশুসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে নগরীর সোনারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে এসএমপির মিডিয়া সেল জানায়। গ্রেপ্তারকৃতরা হলেন বড়পৌদ এলাকার আব্দুল মতিন (৪৫), সোনারপাড়ার খালেদা বেগম (৩২) এবং তার ১৬ বছর বয়সী কন্যা। গত ২৯ জানুয়ারি উমাইরগাঁও এলাকায় কুড়াইল হাওড়ের ঝোপঝাড় থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়, পরে তার পরিচয় শনাক্ত হয় শোয়েবুর রহমান (৩০) হিসেবে।

পুলিশ জানায়, ২০২৩ সাল থেকে নিহত শোয়েবুর রহমান খালেদা বেগমের সন্তানদের আরবি গৃহশিক্ষক হিসেবে কাজ করতেন। খালেদার স্বামী প্রবাসে থাকায় তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। শোয়েবুর বিয়ের প্রতিশ্রুতি ও বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ৬০ লাখ টাকার বেশি অর্থ আত্মসাৎ করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। টাকার জন্য চাপ দিলে তিনি খালেদা ও তার পরিবারকে নির্যাতন করতেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

01 Feb 26 1NOJOR.COM

সিলেটে হত্যা রহস্য উন্মোচন, নারী ও শিশুসহ তিনজন গ্রেপ্তার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।