Web Analytics

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, দুর্নীতি কমানো ও জনপ্রতিনিধিদের দায়িত্ব পালনের আর্থিক সক্ষমতা বাড়াতে সংসদ সদস্যদের মাসিক বেতন ৫ লাখ টাকা এবং মন্ত্রীদের ১০ লাখ টাকা হওয়া উচিত। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নুরের ভাষ্য অনুযায়ী, বর্তমানে একজন সংসদ সদস্যের মৌলিক বেতন প্রায় ৫৫ হাজার টাকা এবং সব মিলিয়ে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা। মন্ত্রীর মৌলিক বেতন প্রায় ১ লাখ ৫ হাজার টাকা ও প্রতিমন্ত্রীর ৯২ হাজার টাকা। এলাকায় গেলে চিকিৎসা সহায়তা, বিয়ে ও খেলাধুলার পুরস্কারসহ নানা আর্থিক সহায়তার দাবি আসে, যা বর্তমান আয়ে পূরণ করা কঠিন বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ব্যক্তিগত বিপুল সম্পদ না থাকা জনপ্রতিনিধিদের ক্ষেত্রে সামাজিক প্রত্যাশা পূরণে অনাকাঙ্ক্ষিত উপায়ে অর্থ সংগ্রহের প্রলোভন তৈরি হতে পারে। সিঙ্গাপুর ও মালয়েশিয়ার উদাহরণ দিয়ে তিনি সম্মানজনক বেতন-ভাতা নিশ্চিতের কথা বলেন। দায়িত্বকালীন এমপিদের সরকারি গাড়ি ব্যবহারের সুযোগ এবং মেয়াদ শেষে সেটি পরিবহন পুলে ফেরতের ব্যবস্থারও প্রস্তাব দেন। শ্রম আইন কার্যকর বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

07 Aug 26 1NOJOR.COM

দুর্নীতি কমাতে এমপির ৫ লাখ ও মন্ত্রীর ১০ লাখ টাকা বেতনের প্রস্তাব নুরের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।