বনানী থানার অস্ত্র আইনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির নতুন তারিখ ৩ ডিসেম্বর নির্ধারণ করেছেন ঢাকার আদালত। সোমবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৪-এর বিচারক এলিনা আক্তার এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম কাইয়ুম জানান, আনিসুল হককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হওয়ায় শুনানির তারিখ পিছিয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, আনিসুল হকের নামে বনানী থানায় একটি বৈধ পিস্তলের লাইসেন্স রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য ইস্যু করা সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে এবং ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের মধ্যে অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেয়। অভিযোগে বলা হয়, তিনি ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ৫ মে পর্যন্ত লাইসেন্সকৃত অস্ত্রটি থানায় জমা দেননি বা থানাকে অবহিত করেননি।
অভিযোগে আরও বলা হয়, আসামির ঠিকানায় গিয়ে কাউকে পাওয়া যায়নি এবং অস্ত্র জমা বা গুলি কেনার বিষয়ে কোনো তথ্য মেলেনি। বনানী থানার উপপরিদর্শক মোড. জানে আলম দুলাল মামলাটি করেন। তদন্ত শেষে উপপরিদর্শক মো. ইয়াদুল হক ২০২৫ সালের ২৯ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন। বর্তমানে আনিসুল হক কারাগারে আটক রয়েছেন।
অস্ত্র মামলায় আনিসুল হকের চার্জগঠন শুনানির নতুন তারিখ ৩ ডিসেম্বর
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।