Web Analytics

সৌদি আরবের মদিনায় মসজিদে নববীকে ঘিরে বেসামরিক অবকাঠামোয় ইয়েমেনের হুতি গোষ্ঠীর হামলার নিন্দা জানিয়েছে তুরস্ক। আনাদোলু এজেন্সির তথ্য অনুযায়ী, শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তুরস্কের যোগাযোগবিষয়ক প্রধান বুরহানেত্তিন দুরান এ নিন্দা জানান।

দুরান বলেন, দুই পবিত্র মসজিদের পবিত্রতা, শান্তি ও নিরাপত্তাকে লক্ষ্য করে যেকোনো হামলা পুরো মুসলিম বিশ্বের অভিন্ন অনুভূতির ওপর অগ্রহণযোগ্য আঘাত। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের হামলা দ্রুত বন্ধ হবে।

তার মতে, এসব হামলা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে। দুরান আরও ঘোষণা দেন, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক সৌদি আরবের পাশে থাকবে।

03 Oct 26 1NOJOR.COM

মদিনায় হুতি হামলার নিন্দা করে সৌদি আরবের পাশে থাকার ঘোষণা তুরস্কের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।