Web Analytics

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সারা দেশে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার, ২৬ আগস্ট ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে নিয়মিত টহল ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। মঙ্গলবার র‍্যাব ফোর্সেস সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অনুষ্ঠানস্থলে সদস্য মোতায়েন করা হবে।

র‍্যাব জানিয়েছে, ঈদে মিলাদুন্নবীকে কেন্দ্র করে কোনো স্বার্থান্বেষী মহল, সন্দেহভাজন ব্যক্তি বা গোষ্ঠী যাতে হামলা, নাশকতা কিংবা অপতৎপরতা চালাতে না পারে, সে জন্য গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। উসকানিমূলক বা বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতেও নজর রাখা হচ্ছে।

জরুরি পরিস্থিতি মোকাবিলায় র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রস্তুত রাখা হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নকারী তথ্য, গুজব, অপপ্রচার, বিভ্রান্তিকর ও উসকানিমূলক পোস্ট, মন্তব্য বা ছবি শনাক্তে সাইবার পেট্রোলিংও বাড়ানো হয়েছে। র‍্যাব শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে দিবসটি পালনের আহ্বান জানিয়েছে এবং সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যক্রম দেখলে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে বলেছে।

26 Aug 26 1NOJOR.COM

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে টহল, গোয়েন্দা নজরদারি ও সাইবার পেট্রোলিং বাড়িয়েছে র‍্যাব

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।