Web Analytics

বাংলাদেশে অবস্থিত ইরানি দূতাবাস সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় ইরান বাংলাদেশ সরকার ও জনগণ, বিএনপির নেতৃত্ব ও সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানায়।

বিবৃতিতে বলা হয়, বেগম খালেদা জিয়া ছিলেন একজন বিশিষ্ট জাতীয় নেতা, যিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার রাজনৈতিক জীবনে তিনি গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও জনজীবনে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে বাংলাদেশ ও ইরানের মধ্যে পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে গঠনমূলক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় ছিল।

দূতাবাস তার পরিবারবর্গের প্রতি, বিশেষ করে তার ছেলে তারেক রহমানের প্রতি, এবং তার সহকর্মী ও সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার আত্মার শান্তি কামনা করেছে।

30 Dec 25 1NOJOR.COM

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ইরানি দূতাবাসের শোক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।