Web Analytics

চলমান যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের বিষয়ে আজ বৃহস্পতিবার নিজেদের মতামত জানাবে ইরান। সিএনএন জানায়, একটি আঞ্চলিক সূত্রের বরাতে ইরানের এই মতামত পাকিস্তানি মধ্যস্থতাকারীদের কাছে হস্তান্তর করা হবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা ভালোভাবে এগোচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, ইরান যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি পর্যালোচনা করছে এবং উভয় পক্ষই যুদ্ধ শেষের একটি চুক্তির দিকে অগ্রসর হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, হোয়াইট হাউস মনে করছে তারা ইরানের সঙ্গে ১৪ দফার একটি সমঝোতা স্মারকের কাছাকাছি পৌঁছে গেছে। তবে ইরানের পার্লামেন্টের এক জ্যেষ্ঠ সদস্য একে ‘উইশ লিস্ট’ বলে উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, তেহরান তাদের মতামত পাকিস্তানি মধ্যস্থতাকারীদের কাছে তুলে ধরবে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা এই যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তিতে রূপ দিতে কাজ করছেন।

07 May 26 1NOJOR.COM

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে দেবে ইরান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।