শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেছেন, শিক্ষা অধিদপ্তরের দুর্নীতি দূর করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। শনিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ ক্ষেত্রে বাধা এলে প্রয়োজনে প্রধানমন্ত্রীর সহযোগিতা নেওয়া হবে, তবে দুর্নীতির সঙ্গে কোনো আপস করা হবে না।
বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজিত সভাটি শিক্ষককে সহায়তা, পেশা সুরক্ষা ও মর্যাদা সমুন্নত রাখার স্লোগানে অনুষ্ঠিত হয়। সমিতির উত্থাপিত ১৯ দফা দাবি আগামী সংসদীয় কমিটির সভায় উত্থাপন করা হবে বলে জানান সেলিম ভূঁইয়া। তিনি আরও বলেন, সমস্যাগুলোর সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সেলিম ভূঁইয়া বলেন, গত ১৭ বছরে বিশ্ব শিক্ষক দিবস যথাযথভাবে পালন করা সম্ভব হয়নি এবং দিবসটি পালন করতে গিয়ে হয়রানির শিকার হতে হয়েছে। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির শিক্ষকদের যথাযথ মর্যাদা নিশ্চিতের ওপর গুরুত্ব দেন। বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন বলেন, অতীতে শিক্ষক দিবস পালন করতে গিয়ে অনেককে জেল-জুলুমের শিকার হতে হয়েছে।
শিক্ষা অধিদপ্তরের দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অঙ্গীকার সেলিম ভূঁইয়ার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।