সাবেক বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির লাশ উদ্ধারের স্থান থেকে প্রায় দেড় মাইল দূরে টঙ্গীর হাজীর মাজার বস্তি থেকে নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই ঢাকা মেট্রো উত্তরের পরিদর্শক সাজ্জাদুর রহমান।
আটক তাহসিফের বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা পিবিআইয়ের একটি দল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে মোটরসাইকেলটি উদ্ধার করে। মোটরসাইকেলটিতে নম্বরপ্লেট না থাকায় এটি তাহসিফ সাউরির কি না, তা এখনো নিশ্চিত হয়নি। এ বিষয়ে অধিকতর যাচাইয়ের জন্য গাড়িটি বিআরটিএতে নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
গত ২৭ অক্টোবর সন্ধ্যায় দীপের সঙ্গে মোটরসাইকেলে বের হন তাহসিফ সাউরি। পরদিন ২৮ অক্টোবর বিকেলে টঙ্গী নৌ-পুলিশ ঢাকার উত্তরখান থানা এলাকার রাজাবাড়ী নৌঘাট থেকে তাঁর লাশ উদ্ধার করে। এ ঘটনার পর পিবিআই তাহসিফের বন্ধু দীপকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।
তাহসিফ সাউরির লাশ উদ্ধারের পর টঙ্গী থেকে নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল উদ্ধার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।