ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির পূর্বনির্ধারিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালার একই স্থানে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করেছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। এনসিপির জেলা কমিটির উদ্যোগে শনিবার বিকেল ৪টায় সভাটি হওয়ার কথা ছিল। উদ্ভূত পরিস্থিতিতে কওমি ছাত্র ঐক্য পরিষদ শনিবার বিকেল ৩টায় একই মিলনায়তনে নতুন কর্মসূচি ঘোষণা করে।
সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল খালেক বলেন, ব্রাহ্মণবাড়িয়া নিয়ে মিথ্যাচারের অভিযোগে হাসনাত আবদুল্লাহকে ক্ষমা চাইতে বলা হয়েছিল। তিনি ক্ষমা না চাওয়ায় এ কর্মসূচি দেওয়া হয়েছে বলে জানান তিনি। শুক্রবার মধ্যরাতে সংগঠনটির ব্যানারে মাদরাসা শিক্ষার্থীরা বিক্ষোভ করেন এবং হাসনাত আবদুল্লাহ ক্ষমা না চাইলে এনসিপির নির্ধারিত অনুষ্ঠান প্রতিহতের ঘোষণা দেন।
এনসিপির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ জিহান বলেন, রাজনৈতিক অনুষ্ঠান আয়োজনের জন্য জেলা প্রশাসককে জানানো হয়েছিল এবং বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, এনসিপি ঘরোয়া অনুষ্ঠানের কথা জানিয়েছিল, রাজনৈতিক সমাবেশের নয়। তাঁর ভাষ্য অনুযায়ী, জেলা প্রশাসনের অনুমতি না থাকায় কোনো পক্ষই মিলনায়তন ব্যবহার করতে পারবে না।
অনুমতি না থাকায় কোনো পক্ষই ব্রাহ্মণবাড়িয়ার মিলনায়তন ব্যবহার করতে পারবে না
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।