২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ ও এর অধীন দপ্তর ও সংস্থাগুলোর দুর্নীতি ও অনিয়ম তদন্তে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে আহ্বায়ক করে গঠিত এই কমিটিকে আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকার আমলের অনিয়ম খতিয়ে দেখে ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, পিরোজপুরে উন্নয়ন প্রকল্পে টেন্ডার দেওয়ার পর কোনো কাজ ছাড়াই ৬ হাজার কোটি টাকা তোলা হয়েছে। এর ফলে গত দুই বছর ধরে জেলার সব উন্নয়ন প্রকল্প বন্ধ রয়েছে। তিনি বলেন, শিগগিরই সরেজমিন পরিদর্শনের মাধ্যমে বন্ধ প্রকল্পগুলো পুনরায় চালুর ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিমন্ত্রী আরও জানান, অন্যান্য জেলাতেও সড়ক ও সেতু নির্মাণে অনিয়ম হয়েছে। তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময় সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া সচিবের স্বাক্ষর ছাড়াই একটি প্রকল্পের ফাইল পাস করেছেন।
স্থানীয় সরকার প্রকল্পে দুর্নীতি তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করেছে সরকার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।