Web Analytics

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেলের উপস্থাপিকা রাবিয়া আহসান। ডনের প্রতিবেদন অনুযায়ী, ৪১ বছর বয়সী রাবিয়াকে রোববার বিকেল প্রায় ৩টায় বাড়ির শোবার ঘরে গুলি করা হয়। এ ঘটনায় তার স্বামী আহসান তাহিরকে আটক করেছে পুলিশ এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত বলে ধারণা করা আগ্নেয়াস্ত্র জব্দ করেছে।

গুলির শব্দ শুনে রাবিয়ার বোন আলভিনা শোবার ঘরে ছুটে যান এবং তাকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। সে সময় আহসান তাহিরের হাতে একটি পিস্তল ছিল বলে জানা গেছে। প্রাথমিকভাবে রাবিয়ার শরীরে দুটি গুলির ক্ষত শনাক্ত করেছে পুলিশ—একটি ঘাড়ের নিচে এবং অন্যটি পিঠের ডান পাশে। ঘটনার সময় রাবিয়ার মা ও বোন ঘরের বাইরে ছিলেন।

পাঞ্জাব ফরেনসিক সায়েন্স অথরিটি ঘটনাস্থল থেকে পয়েন্ট ৩০ বোরের একটি পিস্তল ও গুলি উদ্ধার করেছে। বাড়ির এক পুরুষ গৃহকর্মী পুলিশকে জানান, তাহির দাবি করেছেন গুলি দুর্ঘটনাবশত ছুটেছিল। তবে জিজ্ঞাসাবাদে তিনি পিস্তলের বৈধ লাইসেন্স বা অনুমতিপত্র দেখাতে পারেননি। পাকিস্তান দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা মামলা হয়েছে। ফার্স্ট লেডি আসিফা ভুট্টো-জারদারি শোক জানিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন।

10 Nov 26 1NOJOR.COM

রাওয়ালপিন্ডিতে উপস্থাপিকা রাবিয়া আহসান গুলিতে নিহত, স্বামী পুলিশের হেফাজতে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।