Web Analytics

মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদেরও বাংলাদেশ শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে। বুধবার রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে শিশু অধিকার দিবস ২০২৬ ও একাডেমির সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ধর্ম, বর্ণ ও শ্রেণিনির্বিশেষে সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য। তৃণমূল পর্যায়ের শিশুদের সুপ্ত গুণাবলি বিকাশের সুযোগ দিতে দেশের প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে শিশু একাডেমির কার্যক্রম ও অবকাঠামো সম্প্রসারণ করা হবে বলেও তিনি জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পুঁথিগত শিক্ষার পাশাপাশি শিশুদের খেলাধুলা, কবিতা আবৃত্তি, গান, নৃত্য ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করা হচ্ছে। নতুন কুঁড়ি ও নতুন কুঁড়ি স্পোর্টস চালু করে ১৪টি ক্রীড়া ইভেন্ট নিয়ে দেশব্যাপী বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। মুক্ত আলোচনায় বক্তারা শিশুশ্রম, অপুষ্টি, বাল্যবিয়ে এবং নারী-শিশু নির্যাতন প্রতিরোধে সমন্বিত সামাজিক উদ্যোগের আহ্বান জানান এবং সার্ক শিশু সম্মেলনের প্রস্তাব দেন।

07 Oct 26 1NOJOR.COM

সুবিধাবঞ্চিত শিশুদের শিশু একাডেমির কার্যক্রমে অন্তর্ভুক্তির ঘোষণা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।