Web Analytics

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, জুলাই একটি অসমাপ্ত বিপ্লব এবং এটিকে সম্পূর্ণ করতে হবে। রোববার রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বাংলাদেশ সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অধিবেশনের আলোচনার বিষয় ছিল ‘জুলাই বিপ্লব ও বাংলাদেশপন্থা: তত্ত্বগত দৃষ্টিভঙ্গি’। তিনি এই বিপ্লবকে একটি চলমান প্রক্রিয়া হিসেবে বর্ণনা করেন।

মাহমুদুর রহমানের মতে, গ্রামীণ অর্থনীতির দুর্বলতায় কর্মসংস্থানের খোঁজে মানুষের ঢাকামুখী প্রবণতা বেড়েছে এবং রাজধানী বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। তিনি বলেন, কৃষিতে কর্মসংস্থান বাড়ানো ও উৎপাদন খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। কৃষি খাত শক্তিশালী হলে গ্রামীণ অর্থনীতি সচল থাকবে এবং কাজের অভাবে ঢাকামুখী হওয়ার প্রবণতা কমবে।

তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতি শক্তিশালী করতে কৃষি এবং উৎপাদনশিল্পের বিকল্প নেই। ভিয়েতনামের মাথাপিছু আয় ৫ হাজার ডলারের বেশি উল্লেখ করে তিনি বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য হিসেবে দেশটির অবস্থানে পৌঁছানোর কথা বলেন। মূল প্রবন্ধে অধ্যাপক ড. মো. সাইদুল ইসলাম ইতিহাস, ইসলামী নৈতিকতা, আধুনিক গণতন্ত্র ও জুলাই বিপ্লবের চেতনাকে মিলিয়ে সমন্বিত রাষ্ট্রদর্শনের প্রস্তাব দেন, যার নাম বাংলাদেশপন্থা।

26 Jul 26 1NOJOR.COM

ঢাকামুখী চাপ কমাতে কৃষি ও উৎপাদনশিল্পে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান মাহমুদুর রহমানের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।