Web Analytics

বুধবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে বাংলাদেশ সুশীল ফোরাম আয়োজিত আলোচনাসভায় বক্তারা বলেন, শহীদ আবু সাঈদসহ জুলাই শহীদদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে এবং তাদের জীবন ও আত্মত্যাগকে শিক্ষা, ইতিহাস ও সংস্কৃতির অংশ করতে হবে। তারা বলেন, জুলাই সনদের বাস্তবায়নই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা। বক্তারা সরকারকে জুলাই আন্দোলনের শহীদদের নিয়ে চলচ্চিত্র ও তথ্যচিত্র নির্মাণের আহ্বান জানান।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যাপক নূর নবী মানিক বলেন, তরুণদের নেতৃত্বে সংঘটিত জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। তিনি বলেন, জনগণের সমর্থনে প্রণীত জুলাই সনদের বাস্তবায়নে বিলম্ব হলে তা শহীদদের আত্মত্যাগের চেতনার পরিপন্থী হবে। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শহীদ পরিবারের সদস্য ও বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নেন।

বক্তারা বলেন, শহীদদের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব।

16 Jul 26 1NOJOR.COM

জুলাই শহীদদের সম্মানে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের আহ্বান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।